২৬ শে সেপ্টেম্বর থেকে কি আরব আমীরশাহিতে আইপিএল! - The News Lion

২৬ শে সেপ্টেম্বর থেকে কি আরব আমীরশাহিতে আইপিএল!





করোনার কারনে  হয়তো এবছর দেশের বাইরেই বসবে আইপিএল। টুর্নামেন্ট হলে কবে তা শুরু হবে,বোর্ডের তরফে এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও সোশ্যাল মিডিয়ায় একটা গুজব রটেছে আগামী ২৬ সেপ্টেম্বরই সূচনা আইপিএল ১৩-র।





এবছর সংযুক্ত আরব আমিরশাহীকেই ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে। আইসিসি যদি টি-২০ বিশ্বকাপ এবছরের মতো স্থগিত ঘোষণা করে, তবেই আইপিএল আয়োজন সম্ভব। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মধ্যে টুর্নামেন্টের হওয়ার সম্ভাবনা রয়েছে।






 সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুরু আইপিএল। ফাইনাল ৬ নভেম্বর। সেক্ষেত্রে প্র্যাকটিসের জন্য আগস্টের তৃতীয় সপ্তাহেই  দলগুলি দুবাই পৌঁছে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.