যুব অলিম্পিক গেমস পিছিয়ে গেলো ৪ বছর - The News Lion

যুব অলিম্পিক গেমস পিছিয়ে গেলো ৪ বছর




করোনার কারনে আগেই ২০২০ সালের বদলে ২০২১ পর্যন্ত এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। এবার করোনার দাপটে চার বছর পিছিয়ে গেল যুব অলিম্পিক। ফলে সবচেয়ে বেশি ‘ক্ষতি’ হল ভারতের।






প্রসঙ্গত সেনেগালের ডাকারে ২০২২-এ যুব অলিম্পিক হওয়ার কথা ছিল‌। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস ব্যাচ জানিয়ে দেন, ২০২২ এর বদলে যুব অলিম্পিক হবে ২০২৬-এ। সেনেগাল ও অলিম্পিক কমিটির যৌথ সম্মতিতেই গেমস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




২০২৬ যুব অলিম্পিকের আয়োজক দেশের অন্যতম ‘দাবিদার’ ছিল ভারত । আইওসিকে চিঠিও পাঠিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা । আয়োজক শহর হিসাবে দেয়া হয়েছিল মুম্বইয়ের নাম। গেমস আয়োজনের দৌড়ে ছিল থাইল্যান্ড, রাশিয়া এবং কলোম্বিয়াও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.