কোভিডে আক্রান্ত সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার - The News Lion

কোভিডে আক্রান্ত সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার




 'কোড়া পাখি' ধারাবাহিকে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছিলেন তিনি। এছাড়াও অনেক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে শুধু তিনি নন, আক্রান্ত তাঁর গোটা পরিবার। সম্প্রতি এক ফেসবুক পোস্টে সেকথা জানিয়েছেন অভিনেতার মেয়ে। যাবতীয় সুরক্ষাবিধি মেনে টলিউডে হবে। এই শর্তে গত মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হয় টলিপাড়ায়।






 কিন্তু আদতে সব নিয়মকানুন মেনে শুটিং হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুরজিৎবাবুর মেয়ে দেবপ্রিয়া। সোমবার দেবপ্রিয়া লেখেন, 'আমার এবং আমার বাবা-মা তিন জনেরই কোভিড টেস্ট আজ পজিটিভ এসেছে। তিন মাস গৃহবন্দি থাকার পর এ জিনিস কী করে সম্ভব তা আমার জানা নেই। বাড়িতে টাকা পয়সার নেহাত বড্ড বেশি টানা টানি পড়ায় বাবাকে শ্যুটিং করতে হয়।








কিন্তু যতটুকু তথ্য আমাদের দেওয়া হয়েছিল, তাতে আমরা জানতাম টলিপাড়া সম্পূর্ণরূপে স্যানিটাইজ আছে।   দেবপ্রিয়া তাঁর ফেসবুক পোস্টে জানান, দিন কয়েক আগেই হঠাৎই জ্বর আসে তাঁর মায়ের। এর কিছু দিন পরেই গলা ব্যথা শুরু হয় তাঁর বাবার। এর পরেই তাঁরা সপরিবার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। সুরজিতের স্ত্রীর জ্বর এখনও কমেনি। আপাতত ঘরের বাইরে পা রাখছেন না তাঁরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.