জ্বর হলে ডেঙ্গি না করোনা, তা বুঝবেন কী করে? - The News Lion

জ্বর হলে ডেঙ্গি না করোনা, তা বুঝবেন কী করে?




করোনার মধ্যেই এবার হানা দিল ডেঙ্গু। ইতিমধ্যে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে ১ জন আক্রান্ত ছিলেন করোনাতেও। ডেঙ্গু-ম্যালেরিয়া উভয় ভাইরাসর সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, জ্বর হলে ডেঙ্গি না করোনা, তা বুঝবেন কী করে?  ভাইরোলজিস্টদের মতে, কোভিড, ডেঙ্গি ও ম্যালেরিয়ার সঙ্গে টাইফয়েড ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগের উপসর্গে বেশ কিছু মিল রয়েছে, যেমন গলা জ্বালা ও জ্বর। কারও উপসর্গ দেখা দিলে প্রথমেই ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা করা দরকার।




পরীক্ষার ফল নেগেটিভ হলে রোগীর করোনা পরীক্ষা করা জরুরি। তার রিপোর্ট নেগেটিভ আসার পরে আরও এক সপ্তাহ জ্বর থাকলে টাইফয়েড পরীক্ষা করা প্রয়োজন।   প্রসঙ্গত, প্রতি বছর বর্ষায় মশাবাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গির জেরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সংকট দেখা দেয়।  যদিও করোনাকালে সচেতন হতে বলছেন চিকিৎসকরা। তবে মশার কামড় থেকে করোনা ছড়ায় না, এ বিষয়ে আশ্বস্ত করেছেন গবেষকরা।




তাঁরা বলছেন, মশার তিনটি প্রজাতি অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিসের দেহে করোনাভাইরাস সক্রিয় থাকতে পারে না। ফলে মশার মাধ্যমে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই।  লি-র মশা নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম কর্মকর্তা এরিক জ্যাকসন এই প্রসঙ্গে জানান, "কোনোও সংক্রমিত ব্যক্তিকে মশা কামড়ানোর পর, মশা নিজের দেহে তার প্রতিলিপি গঠন করতে পারেনা, এবং মশা এই ভাইরাসের বাহক ও নয়। তাই মশার কামড়ে করোনা হয়না"। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.