প্রয়াত হলেন কদম্বগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল মাতিন - The News Lion

প্রয়াত হলেন কদম্বগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল মাতিন




সুবীর মন্ডল ;  প্রয়াত হলেন উত্তর ২৪  পরগনা দত্তপুকুরের বারাসাত ১  নম্বর ব্লকের কদমগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল মাতিন সাহেব। তিনি ছিলেন কদম্বাগাছি অঞ্চলের একজন বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর।






বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে হঠাৎই তার শ্বাসকষ্ট শুরু হয়। কাজীপাড়ার এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছিল। রাত্রি ৮টা  নাগাদ তার মৃত্যু হয়। গোটা এলাকায় শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.