করোনা আক্রান্তের নিরিখে রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলো ভারত
বিশ্ব জুড়েই করোনা আক্রান্তের নিরিখে রাশিয়া দীর্ঘদিন ধরে তৃতীয় স্থানে ছিল। কিন্তু এদিন করোনা আক্রান্তের নিরিখে ভারত রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্ত পেরিয়েছে ২৩ হাজার. এদিন সকালে সরকারি পরিসংখ্যানে ২২,৭৭১ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়েছিল। অন্যদিকে https://www.covid19india.org/ রাত সাড়ে দশটার পর জানান দিচ্ছে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৩১৬৫ জন।
এদিন মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৫৫ জন। তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৪১৫০ জন। তৃতীয়স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২২৪৪ জন। উত্তর প্রদেশ ও তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১৫৩ ও ১৫৯০ জন। আক্রান্তের নিরিখে চতুর্থস্থানে রয়েছে কর্নাটক। এদিন সেখানে আক্রান্তের সংখ্যা ১৯২৫ জন। ভারতে আক্রান্ত ৬ লক্ষ ৯৭ হাজারের বেশি। এদিন ভারতের আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার পেরিয়ে যায়।
https://www.covid19india.org/ রাত সাড়ে দশটার পর জানান দিচ্ছে ভারতে আক্রান্তের সংখ্যা ৬,৯৭০৬৯ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৮৯৫ জন মানুষ নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২১ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছছে ৭৫৭ জনে। আক্রান্তের সংখ্যার নিরিখে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
সারা বিশ্বে এই মুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১১,৪৬৭, ৭৪০ জন। যাঁদের মধ্যে আমেরিকায় আক্রান্ত ২,৯৫৫, ৩৪৫ জন। প্রতিদিনই প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন আমেরিকায়। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৫৭৮, ৩৭৬ জন। আর তৃতীয়স্থানে থাকা ভারতের আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজারের বেশি।
এদিনও তৃতীয় থেকে চতুর্থস্থানে যাওয়া রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৮১,২৫১ জন। মৃত্যুর সংখ্যার নিরিখেও এগিয়ে রয়েছে ট্রাম্পের দেশ। সেখানে এখনও পর্যন্ত ১,৩২,৩৯৪ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিল রয়েছে দ্বিতীয়স্থানে, ৬৪৩৬৫ জনের মৃত্যু হয়েছে। একটা সময়ে ইতালি, মেক্সিকো, ব্রিটেন, স্পেন মৃতের সংখ্যা বেশি হলেও, এইসব দেশে এখন তা অনেকটাই কম।

Post a Comment