প্রয়াত সেনকো গোল্ডের কর্ণধার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সেনকো গোল্ডের কর্ণধার শংকর সেনের। দিনকয়েক আগে থেকেই জ্বর, সর্দির উপসর্গ ছিল শংকর সেনের।
পরিবারের সদস্যদের ও তাঁর নিজেরও সন্দেহ হওয়ায় তড়িঘড়ি করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। দ্রুত ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শংকর সেনকে।
সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই হার্ট অ্যাটাক হয় তাঁর। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ৬৩ বছর বয়সী এই ব্যবসায়ীর।
Post a Comment