রাষ্ট্রপতির সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদি - The News Lion

রাষ্ট্রপতির সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদি




কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদী পৌঁছেছিলেন লাদাখে। সেখানে সংঘাত বিধ্বস্ত পরিস্থিতি নিজে ঘুরে দেখেন তিনি। এরপরই দিল্লি ফিরে এদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন মোদী। মোদী-কোবিন্দ বৈঠক এদিন, রাষ্ট্রপতিভবনে গিয়ে লাদাখ পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী মোদী।





উল্লেখ্য, লাদাখ সফরে গিয়ে মোদী সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন শুক্রবার। আলাদা করে ১৪ কর্পস কমান্ডারের সঙ্গেও আলোচনায় বসেন মোদী। মোদীর পদক্ষেপ লাদাখে গিয়ে জানা গিয়েছে ,লেহ -র নিমু হেডকোয়ার্টারে নেমেই মোদী লেফটেন্ট জেনারেল হরিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেন। সেই সময় বহু স্পষ্ট নির্দেশ স্বয়ং প্রধানমন্ত্রী লেফটেন্টকে দিয়েছেন বলে জানা গিয়েছে।






সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফরকালে বড় আলোচনা হয়েছে সেনা অফিসারদের মধ্যেও। সেখানে সেনা অফিসাররা সাফ বার্তায় লাদাখে মোতায়েন কর্তাদের জানান, দৌলত বেগ ওল্ডি ডেপসাং পর্যন্ত যেভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে , তা চলতে দিতে হবে। লাদাখে মোতায়েন সেনা এই কাজ করবে। আর যেকোনও প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনা সমস্ত রকমের অস্ত্র সাহায্য লাদাখে পাঠাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.