বাংলাদেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২ হাজার, নতুন শনাক্ত ২৭৩৮
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের। এনিয়ে মোট মৃত্যু দুই হাজার ৫২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। ফলে মোট সনাক্ত দাঁড়াল ১,৬২,৪১৭ জন।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৯৮৮ টি। সুস্থ হয়েছেন ১,৯০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২,৬২৬ জন।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ১৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজারের বেশি। তবে সাড়ে ৬৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Post a Comment