ভারতে করোনা সংক্রমণ ৭ লক্ষের গন্ডি ছুঁয়ে ফেললো - The News Lion

ভারতে করোনা সংক্রমণ ৭ লক্ষের গন্ডি ছুঁয়ে ফেললো




ভারতে ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনা প্রকোপ। ইতিমধ্যেই দেশব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। সংক্রমণের শীর্ষে আছে মহারাষ্ট্র। দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র মুম্বইতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬ হাজার ৬১০ জন। পাশাপাশি মুম্বইয়ের পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ।





এদিকে গোটা বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা। সেখানে মোটা আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৯ লক্ষ ৮৫ হাজার ৮৯৭ জন। পাশাপাশি তারপরেই রয়েছে ব্রাজিল। সেখানে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার ৫৮৫।





এদিকে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গোটা দেশে করোনা আক্রান্তের জাতীয় গড় ৬.৭৩ শতাংশ। পাশাপাশি সুস্থতার হারও পৌঁছেছে ৬০ শতাংশ। এদিকে পঞ্চম দফার লকডাউন শেষে জুন থেকেই আনলক ১.০ শুরু হতেই দৈনিক করোনা আক্রান্তের নিরিখে নিত্যনতুন রেকর্ড করেছে গোটা দেশ।





পাশাপাশি বর্তমানে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করেছে। এদিকে এখন পর্যন্ত গোটা দেশে ৭ লক্ষ ৪ হাজার ৬০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তারমধ্যে সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২৯ হাজার ৯০৭জন। পাশাপাশি এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ৮৩৫ জন। মারা গেছেন ১৯ হাজার ৭৮২।





আইসিএমআরের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য করোনা প্রতিষেধক কো-ভ্যাক্সিনের কথা এখন প্রায় সকলেরই জানা। ইতিমধ্যেই কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরুর উপরেরও জোর দিতে দেখা গেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআরকে। যদিও অগাস্টে এই প্রতিষেধক বাজারে আসার কথা শোনা গেলেও তা আসতে অক্টোবর হয়ে যেতে পারে বলেও সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.