পুরুলিয়ায় থানা ঘেরাও কর্মসুচী তৃনমূলের, কেন? জানুন - The News Lion

পুরুলিয়ায় থানা ঘেরাও কর্মসুচী তৃনমূলের, কেন? জানুন





সাঁওতাল বিদ্রোহের নায়ক শহীদ  কানু মুর্মুর মূর্তি ভাঙার ঘটনায়  নাম জড়িয়েছেবিজেপি কর্মীর। অভিযুক্ত  গ্রেফতার না হওয়ায় শনিবার বিকেলে রাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে থানা ঘেরাও কর্মসুচী করল  তৃণমূল।







 হুল দিবসের পরের দিনেই পুরুলিয়ার মানবাজারের কাদলাগোড়া গ্রামে গত ১জুলাই কানু মুর্মুর মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজনl এই ঘটনায় সরব হন একাধিক আদিবাসী সংগঠন সহ সর্বস্তরের মানুষজন।   ২০১৭ সালে পুরুলিয়ার মানাবাজার কাদলাগোড়া  নিজেরগ্রামের জুনিয়র স্কুলের পাশে সিধো কানহোর মুর্তি স্থাপন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু।






তারপরে গত ১ জুনভাঙ্গাচোরা অবস্থায় মুর্তি উদ্ধার হয়। এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি কর্মী বৈদ্যনাথ মান্ডির বলে অভিযোগ। তারগ্রেফতারের দাবি তুলে  এদিন বিকালে মানবাজার এক নম্বর ব্লক আদিবাসী তৃণমূল কংগ্রেস মানবাজারের ইঁদকুড়ি থেকে ধিক্কার মিছিল করেl পরে মানবাজার থানায় আসে ওই মিছিল lসেখানে থানা ঘেরাও করা হয়। এদিন মন্ত্রী সন্ধ্যারানি টুডু ছাড়াও মিছিলে ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের আদিবাসী নেতা গুরুপদ টুডু l






 এদিন মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, “এই ঘটনায় বিজেপি কর্মী বৈদ্যনাথ মান্ডি জড়িত রয়েছেনl তিনি নিজে  একথা স্বীকারও করেছেনl তবুও পুলিশ তাকে এখনো গ্রেফতার করেনিl  পুলিশ প্রশাসনকে বলবো খুব তাড়াতাড়ি দুষ্কৃতিকে না গ্রেফতার করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.