বাংলাদেশিদের বিদেশ যেতে ২৪ ঘণ্টা আগের করোনা সনদ লাগবে
ঢাকা প্রতিনিধি ; বাংলাদেশিদের বিদেশ যেতে ২৪ ঘণ্টা আগের করোনা সনদ লাগবে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য আগামী ২৩ জুলাই থেকে ২৪ ঘণ্টা আগে নেওয়া করোনা পরীক্ষার সনদ দেখাতে হবে। সরকার ঘোষিত এ সিদ্ধান্ত অনুসরণের জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে দেশটির সরকারি বিমান সংস্থা।
আজ শনিবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে বিমানের ওয়েবসাইটে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলি প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।নির্দেশনায় আরও বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।করোনা পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন।
নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে।

Post a Comment