সুশান্ত সিং রাজপুতের ডেবিট ক্রেডিট কার্ড ব্যাবহার করতেন রিয়া ! - The News Lion

সুশান্ত সিং রাজপুতের ডেবিট ক্রেডিট কার্ড ব্যাবহার করতেন রিয়া !





বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায়  রহস্য নতুন করে সামনে নিয়ে এসেছে। সুশান্ত কেন এমন চরমতম পদক্ষেপ নিলেন, তা জানতে পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে ৩০ জনেরও অধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। যার মধ্যে শেষের দিকে মনোরোগ বিশেষজ্ঞ সুনীলকেও তলব করা হয়েছে। পুলিশ অবশ্য সুশান্তের ব্যাংক হিসাবও খতিয়ে দেখছে। আর এর অদ্ভুত কিছু তথ্য প্রকাশ্যে এনেছে তারা।







জানা গিয়েছে,  সুশান্তের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি এবং পুলিশ সব কোণ থেকে তদন্ত করছে। এরই মধ্যে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিতও পরীক্ষা করা হয়েছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী তাঁর ক্রেডিট ও ডেবিট কার্ডও ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।  তদন্তে দেখা গেছে, ব্যাংক স্টেটমেন্ট অনুসারে গত ১১ মাস রিয়া সুশান্তের কার্ড ব্যবহার করে শপিং করেছেন।





এদিকে, রিয়া সম্প্রতি সুশান্তের আত্মহত্যা মামলায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অনুরোধ করেছিলেন।







তিনি হাস্যোজ্জ্বল সুশান্তের একটি ছবি যোগ করে করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, ‘সম্মানিত অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁর আকস্মিক মৃত্যুর পর এক মাস পেরিয়ে গেছে।







সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবে ন্যায়বিচারের স্বার্থে আমি আপনাকে হাত জোড় করে এই বিষয়ে সিবিআই তদন্ত শুরু করার জন্য অনুরোধ করছি। যে চাপগুলো সুশান্তকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে, আমি তা জানতে চাইছি।’








গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে তোলপাড় শুরু হয়  বিনোদন জগত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.