৬ জুলাই খুলে যাচ্ছে দেশের সমস্ত স্মৃতিসৌধ - The News Lion

৬ জুলাই খুলে যাচ্ছে দেশের সমস্ত স্মৃতিসৌধ



করোনা আতঙ্ক কাটিয়ে দেশে শুরু আনলক ২. খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধগুলিও।  করোনার জেরে ১৬ মার্চ থেকে দেশের সমস্ত স্মৃতি সৌধগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে খুলতে চলেছে সৌধগুলি। তবে আনলক ১.০ এ বেশ কয়েকটি স্মৃতি সৌধ খোলা হয়েছিল।




আর আনলক ২তে  কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক আগামী ৬ জুলাই থেকে রেড ফোর্ট, তাজমহলসহ দেশের সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সৌধগুলি খোলা হলেও থাকছে করোনা সম্পর্কিত উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা।



 কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন, ৬ জুলাই থেকে দেশের অমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে। তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.