১৫ই অগাষ্টেই লঞ্চ করা হবে দেশের প্রথম করোনা ভ্যাকসিন
১৫ই অগাষ্টেই লঞ্চ করা হবে দেশের প্রথম করোনা ভ্যাকসিন, জানাচ্ছে আইসিএমআর। কোভ্যাক্সিন নামের ওই ওষুধের জন্য ট্রায়ালের ব্যবস্থা করেছে আইসিএমআর। এই ওষুধ যৌথভাবে তৈরি করছে আইসিএমআর, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেশ কয়েকটি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভ্যাকসিনটির বিজ্ঞানসম্মত নাম BBV152 কোভিড ভ্যাকসিন।
আইসিএমআর জানাচ্ছে এই ক্লিনিক্যাল ট্রায়াল প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে মান্যতা পাচ্ছে। ১৫ই অগাষ্টেই মুক্তি পাচ্ছে এই কোভ্যাক্সিন বলে জানিয়েছে আইসিএমআর। সব ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে ফেলা হবে তার মধ্যেই বলে খবর।. চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে আইসিএমআরের তরফ থেকে। সব ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পরেই এই রিপোর্ট মিলবে বলে জানা গিয়েছে।
যেসব সংস্থাকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচন করা হয়েছে, সেগুলি অবস্থিত বিশাখাপত্তনম, রোহতক, নয়াদিল্লি, পাটনা, কর্ণাটকের বেলগাম, নাগপুর, গোরখপুর, তামিলনাড়ুর কাত্তানকুলাথুর, হায়দরাবাদ, আর্যনগর, কানপুর ও গোয়া।
Post a Comment