করোনা জয় করে কী বার্তা দিলেন অশোক ভট্টাচার্য ? জানুন
করোনা জয়ী হলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক প্রধান অশোক ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শেষ করোনা রিপোর্ট নেগেটিভ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন তিনি। সতর্কতা ও সাবধানতার কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।
সোমবার দুপুরে অশোক ভট্টাচার্য হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলা সিপিএম-এর সম্পাদক জীবেশ সরকার। অশোক ভট্টাচার্য তাঁর বার্তায় লিখেছেন, করোনা সংক্রমণের পর থেকে ২০ দিন হয়েছে। এর মধ্যে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, করোনা মানেই মৃত্যু নয়। এব্যাপারে লড়াই করার মানসিকতা গুরুত্বপূর্ণ, বলেছেন তিনি।
অশোক ভট্টাচার্য জানিয়েছেন, যদি রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা যায়, তাহলে করোনা বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা পাওয়া যায়। তিনি বলেছেন, তাঁর ক্ষেত্রেও বিলম্ব হয়েছিল। আন্তরিকতার সঙ্গে সাহসিকতা অশোক ভট্টাচার্য বলেছেন, তাঁর মনে হয়েছে, একটু আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে চিকিৎসা ও চিকিৎসাকর্মীদের সেবা করা। তিনি দেখেছেন, তাঁদের ডেডিকেশন ও সাহস। এঁদের জন্যই তাঁর মতো অনেকেই প্রাণ ফিরে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।
অশোক ভট্টাচার্য বলেছেন যেদিন তাঁর জ্বর শুরু হয়েছিস, সেদিন তিনি তিন জায়দায় দিয়েছিলেন। তাঁর সঙ্গে ফলওয়ালাদের কথা হয়েছে। তাঁদের মধ্যে কোনও মৃত্যুভয় তিনি দেখেননি। সেই ফলওয়ালাকাই তাঁকে বাঁচার লড়াইয়ে সাহস জুগিয়েছে বলে উল্লেখ করেছেন অশোক ভট্টাচার্য।

Post a Comment