রাম মন্দির নির্মাণের সূচনাকে স্মরণীয় করে রাখতে দ্বিতীয় দীপাবলী উদযাপনের প্রস্তুতি অযোধ্যায়
দেশে করোনা সংক্রমণের জেরে জমায়েত, রাজনৈতিক কর্মসূচি, উৎসব অনুষ্ঠান সবেতেই রাশ টানা হয়েছে। মন্দিরে ভগবান দর্শনেও ৫ থেকে ১০ জনের বেশি অনুমতি নেই। এই পরিস্থিতিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনাকে স্মরণীয় করে রাখতে দ্বিতীয় দীপাবলী উদযাপনের পরিকল্পনা করছে বিশ্ব হিন্দু পরিষদ।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমিপুজোর আয়োজন করা হয়েছে। তার জন্য এলাহি আয়োজন করছে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। গোটা রাজ্যে দীপাবলী উদযাপনের কথা ভাবছেন তাঁরা। অযোধ্যার সব মন্দির আলো দিয়ে সাজানো হবে না। রুপোর ইট দিয়ে ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩০০ অতিথিকে আমন্ত্রন জানানো হয়েছে।
এই নিয়ে চলছে তোড়জোর শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। আজই আযোধ্যা সফরে গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে তখন এলাহি আয়োজন করে রাম মন্দির নির্মাণের সূচনা অনুষ্ঠান করা নিয়ে অবশ্য অনেকেই সমালোচনা শুরু করেছেন। এতে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করতে শুরু করেছেন অনেকেই।
তবে কোনও সমালোচনায় পাত্তা না দিয়ে ভূমি পুজোর স্থানকে সাজানোর কাজ চলছে। তার সঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Post a Comment