সঙ্কটজনক পরিস্থিতিতে সোমেন মিত্র
জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় সোমবার রাতে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে এখন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পরিস্থিতি অন্তত সঙ্কটজনক।
জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে গত কয়েকদিন ধরে শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যায়, তাঁর করোনা রিপোর্ট স্বাভাবিক। কিন্তু এখনও পর্যন্ত জ্বর কমেনি বলেই জানা যাচ্ছে। এমনকি শ্বাসকষ্টের সমস্যাটা রয়েছে বলে জানা যাচ্ছে। আর তা থাকার কারণে ফের করোনা পরীক্ষা প্রদেশ কংগ্রেস সভাপতির হতে পারে বলে খবর।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে দেখা করার জন্য কয়েক দিন ধরে তিনি দিল্লিতেই রয়েছেন। সেখান কার ঠান্ডা তিনি সহ্য করতে পারেননি।
Post a Comment