ফের তৃনমূল কর্মী খুন বীরভুমে
সকালের পর বিকেলে ফের তৃণমূলের খুন বীরভূমের লাভপুরে থানার ভাটরা গ্রামে। শনিবার সন্ধ্যায় গ্রামের পাশে একটি ফাঁকা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে লাভপুর থানার পুলিশ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই খুনের পেছনে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মৃত তৃণমূল কর্মীর নাম সহদেব বাগদি। স্থানীয় তৃণমূল নেতা তরুণ চট্টোপাধ্যায়ের দাবি, লোকসভা নির্বাচনের পর থেকে সহদেব বাগদি এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী করে তুলেছিল।
তাতেই বিজেপি রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিলো। তাই প্রতিশোধ নিতেই এই খুনের ঘটনা ঘটিয়েছে বিজেপি।

Post a Comment