স্বপ্না বর্মনের বাড়ি থেকে মজুদ কাঠ উদ্ধার - The News Lion

স্বপ্না বর্মনের বাড়ি থেকে মজুদ কাঠ উদ্ধার




 স্বপ্না বর্মন  ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র । এবার সেই তিনিই পড়লেন বিপদে। নদীর জলে ভেসে যাওয়া কাঠ বেআইনিভাবে বাড়িতে মজুত করায় এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিবারকে নোটিস দিল বনদপ্তর।





এক মাসের মধ্যে জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা করার নির্দেশ দিয়েছেন বনবিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কর্মীরা। তিনি যদি তা না করেন তাহলে তাঁর পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মীরা।





 স্বপ্নার বাড়ির কাছেই তিস্তা নদী। বর্ষায় জঙ্গলের কাঠ মাঝে মাঝে ভেসে আসে নদীতে। ভেসে আসা কাঠ বেআইনি ভাবে নির্মাণকাজে ব্যবহার করার জন্য বাড়িতে মজুত করেছেন স্বপ্না বর্মন এটাই অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.