ধানতলায় গৃহশিক্ষকের যৌননির্যাতনের শিকার ৭ বছরের ছাত্রী
দীর্ঘদিন বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষক ২৩ বছর বয়সি শিক্ষক মাত্র সাত বছরের ছাত্রীকে যৌন নির্যাতন করতো।এই ঘটনা হাতে নাতে ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পর পরিবারের থেকে ধানতলা থানায় অভিযোগ জানানো হয় ।পুলিশ ওই গৃহশিক্ষক কে গ্রেফতার করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাংসারিক কাজে ব্যস্ত মা সব সময় , পড়ানোর সময় বসে থাকতে পারেন না। ছোট্ট শিশুটি প্রায়ই কান্নাকাটি করে, গৃহশিক্ষকের সাথে পড়তে বসতে চায় না ,মা ভাবেন পড়াশোনার কারণে গৃহশিক্ষক হয়তো বকাবকি করছে।
দু এক দিন আগে বিষয়টি সন্দেহ হলেও , তিনি স্বচক্ষে প্রমানের অপেক্ষায় ছিলেন ওই শিশুর মা। আজ সকাল নটা নাগাদ পড়াতে আসা গৃহশিক্ষকের যৌন লালসার শিকার তার শিশু সন্তান। তাৎক্ষণিক ওই শিশুর মা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক সৌরভ ভক্তের বিরুদ্ধে। গৃহ শিক্ষক বর্তমানে পুলিশি হেফাজতে আইনি বিচারের অপেক্ষায়।

Post a Comment