৪ মাসের কন্যা সন্তানকে বিক্রির অভিযোগে গ্রেফতার অভিভাবকরা
অসমের কোক্ররাঝোর জেলাতে ৪ মাসের কন্যা সন্তানকে বিক্রির অভিযোগে গ্রেফতার অভিভাবকরা। ওই শিশুটির অভিভাক জানিয়েছে, অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কারণেই এই কাজ করতে বাধ্য হয়েছে।
তিন সন্তানের পিতা দীপক ব্রহ্ম নিজের চার মাসের কন্যা সন্তানকে ৪৫ হাজার টাকাতে বিক্রি করে দিয়েছিলেন। করোনার জেরে অর্থনৈতিক সংকট দেখা দেওয়াতে এই কাজ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই দম্পতি। দীপক এক পরিযায়ী শ্রমিক ছিলেন। কিন্তু তার সব টাকা গুজরাত থেকে অসমে নিজের গ্রামে ফিরতেই খরচ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। নিজের কাছে টাকা না থাকার কারণে অভাব মেটাতে নিজের ছোট মেয়েকে বাধ্য হয়ে বিক্রি করার কথা ভেবেছিলেন তিনি। মনে করেছিলেন এতে কিছুটা হলেও কষ্ট মিতবে।
যদিও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের হস্তক্ষেপে ওই শিশুটিকে রক্ষা করা সম্ভব হয় বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।। কিন্তু করোনা লকডাউনের ফলে এই ঘটনা সমাজের এক ভয়াবহ দিক তুলে দিল সকলের সামনে। সামান্য এই ঘটনা বুঝিয়ে দিল ঠিক কি অবস্থাতে রয়েছে নিম্ন বিত্ত মানুষেরা।
Post a Comment