আজকের রাশিফল
মেষ রাশি:
সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। আজ কাজের জায়গায় আপনার প্রচুর সুনাম হবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে।আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগ সংক্রান্ত ব্যবসার ফল ভাল পাওয়া যাবে।
বৃষ রাশি:
একটুতেই আপনি মাথা গরম করে ফেলতে পারেন। প্রয়োজন ছাড়া কোনো ধরনের যুক্তিতর্কে যাবেন না। টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে কাউকে সঙ্গী করে নিন। পরোপকার ও ধর্মীয় আলোচনায় মানসিক শান্তি পেতে পারেন।
মিথুন রাশি:
আজ কর্মের সুনাম আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলতে পারে। ইলেকট্রনিক সামগ্রী মেরামত ও যানবাহন চালনায় ও চলাচলে আপনাকে সাবধানে থাকতে হবে। পিতামাতা ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
কর্কট রাশি:
সারা দিনই ব্যস্ততার ভেতর দিয়ে কেটে যেতে পারে। বেকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। ছোট হোক বা বড় হোক কারও সঙ্গেই খারাপ ব্যবহার থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি:
সার্বিক বিচারে সময়টা ভালমন্দে মিশিয়ে কাটলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। নতুন বছরে মোটা উপার্জন হবে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে।
কন্যা রাশি:
সরকারি চাকরিজীবী যারা চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত তাদের কর্মস্থলে স্থায়ী নিয়োগের সুযোগ আসতে পারে। ভারী শিল্পের ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা বাস্তবায়নে বৈদেশিক যোগাযোগ শুভ।
তুলা রাশি:
সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আজ অংশগ্রহণ আপনার ভেতরের সত্তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে তুলতে পারে। কর্মস্থলে পদোন্নতির জন্য আজ আপনাকে নতুন করে উদ্যোগ নিতে হবে।
বৃশ্চিক রাশি:
আজ পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিলে ভালো করবেন। কোনো কাজেই আজ অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেয়ার আগে একটু ভেবে নিন, ঠিক হবে কিনা।
ধনু রাশি:
অনেক পুরনো সমস্যার সমাধানে নতুন কোনো তথ্য উপকারে আসবে। কবি ও সাহিত্যিকদের নতুন কোনো কাজের জন্য সম্মানিত হওয়ার সুযোগ আসতে পারে। সন্তান ও প্রিয়জনের সঙ্গে ভালো আচরণ করুন।
মকর রাশি:
কারও কথায় দূরের কোনো কাজের ব্যাপারে অতিরিক্ত উৎসাহ ঝামেলা বাড়াতে পারে। জনসংযোগ ও প্রচারমূলক রাজনৈতিক কর্মকাণ্ডে আপনি আগের চেয়ে অনেক বেশি সফলতা অর্জনে সক্ষম হতে পারেন।
কুম্ভ রাশি:
অনেকের ক্ষেত্রে দিনের পুরনো কোনো পাওনা টাকা আদায়ে যথেষ্ট অগ্রগতি হবে। কারও কারও ক্ষেত্রে বিশেষ করে যারা অপরাহ্নের পর জন্মগ্রহণ করেছেন, তাদের আর্থিক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পরে।
মীন রাশি:
মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। বেড়াতে যাওয়ার জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত রাগ ভাল হবে না।
Post a Comment