দিঘায় উঠলো ৭৮০ কেজির চিলশঙ্কর মাছ, ২০ লক্ষ টাকায় নিলাম হলো - The News Lion

দিঘায় উঠলো ৭৮০ কেজির চিলশঙ্কর মাছ, ২০ লক্ষ টাকায় নিলাম হলো




দিঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ উঠলো মৎস্যজীবীদের জালে । ওজন প্রায় ৭৮০ কিলো। ২০  লক্ষ টাকায় মাছটি নিলাম হয়। রানাঘাটের এক মাছ ব্যবসায়ী সেটি কেনেন বলে খবর। সোমবার বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখাতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও পর্যটকরা।



 দীঘার মৎস্যজীবীদের দাবি, চিল শংকর মাছ উড়িষ্যাতে মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যে উঠলেও তার ওজন খুব বেশি হয় না। দিঘা মোহনায় এই ধরনের মাছ অত্যন্ত বিরল। বিশেষ করে প্রায় ৮০০  কিলো ওজনের চিল শংকর সাম্প্রতিক কালে দিঘায় দেখা যায়নি।




এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। দিঘা ফিস মার্কেট সূত্রে জানা গিয়েছে, প্রতি কেজি ২১০০ টাকা পর্যন্ত দর ওঠে মাছটির। প্রায় ২০ লক্ষ টাকায় বিশাল চিল শংকর নিলাম হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.