দামোদরে নেমে তলিয়ে গেল চার বন্ধু - The News Lion

দামোদরে নেমে তলিয়ে গেল চার বন্ধু




ভরা বর্ষায় দামোদরে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। একসঙ্গে তলিয়ে গেল চার বন্ধু। ঘটনাটি ঘটেছে সোমবার পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার শ্রীরামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রাবণ মাসের শিব পুজোর জন্য দামোদর থেকে জল আনতে গিয়েছিলো ৬ বন্ধু।




স্থানীয় কুট্টিরডাঙ্গা এলাকায়  নদীতে নামতেই জলের স্রোতে তলিয়ে যান চারজন। নিখোঁজরা হলেন, সব্যসাচী মুখোপাধ্যায়, রাহুল মান্ডি, সৌরভ মন্ডল এবং শিবু দাস। তাঁদের সকলের বয়স ১৬  থেকে ১৮  বছরের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।




সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ ৪ জনের দেহ উদ্ধার হয়নি। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর নদীতে তল্লাশি চালাচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে বাকি দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দামোদরের প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.