ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৭০১ জন, মৃত ৫০০
ভারতে ফের সর্বোচ্চ হারে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ৫০০ জনের। এখন পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে এটিই সর্বোচ্চ সংক্রমণ।
নতুন করে সংক্রমণের জেরে দেশে এখন পর্যন্ত মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৭৮ হাজারের বেশি। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ১ হাজার ৬০৯ টি। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজারেরও বেশি মানুষের। এখন পর্যন্ত সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭১ জন।
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে যুদ্ধে দেশবাসী নেমেছে, তা সফল হবেই। করোনার বিরুদ্ধে সাফল্য আসবে। পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। ১৩০ কোটি মানুষের দেশে গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রেখে করোনার সঙ্গে লড়াই করা, কঠিন হলেও অসম্ভব নয়। তা ভারত দেখিয়ে দিয়েছে।

Post a Comment