বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি জানালো রাশিয়া - The News Lion

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি জানালো রাশিয়া




করোনা ভ্যাকসিনের প্রাথমিক মানব ট্রায়াল সফল হওয়ার দাবি করেছে রাশিয়া। জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিটি ধাপই সফলতার সাথে পেরিয়ে গিয়েছে রাশিয়ার মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন।





 ইনস্টিটিউট ফর ট্রানজাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম টারাসোভ জানান, মানব ট্রায়ালের স্বেচ্ছাসেবকদের প্রথম গ্রুপকে বুধবার ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় গ্রুপকে ছাড়া হবে ২০ জুলাই।





১৮ জুন এই বিশ্ববিদ্যালয় মানব ট্রায়াল শুরু করেছিল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি করা করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করা হয়। সেই ভ্যাকসিনেই সাফল্য মিলেছে প্রাথমিক পর্যায়ে।





টারাসোভ বলেন, স্কেনোভ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সফল হয়েছে। যদি প্রতিটি গ্রুপে এই পরীক্ষা সফল হয়, তবে এই ভ্যাকসিনই হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন, যা মানব ট্রায়াল সম্পূর্ণ করবে সাফল্যের সঙ্গে।





ইনস্টিটিউট অফ মেডিকেল প্যারাসাইটোলজির ডিরেক্টর আলেকজান্ডার লুকাসেভ জানান, এই সমীক্ষার ফল সাফল্য আনবে। সমগ্র মানব জাতিকে বাঁচাবে বলে তার আশা।





লুকাসেভ আরো জানান, এই করোনা ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। আপাতত যে কয়েকটি ভ্যাকসিনের ওপর কাজ চলছে, তার মধ্যে সর্বাধিক নিরাপদ এই ভ্যাকসিন, তা বলাই যায়।



script type="text/javascript"> amzn_assoc_placement = "adunit0"; amzn_assoc_tracking_id = "setunews-20"; amzn_assoc_ad_mode = "search"; amzn_assoc_ad_type = "smart"; amzn_assoc_marketplace = "amazon"; amzn_assoc_region = "US"; amzn_assoc_default_search_phrase = "Dress"; amzn_assoc_default_category = "All"; amzn_assoc_linkid = "2a6dbe8640000dcc2848c943d64a553e"; amzn_assoc_search_bar = "true"; amzn_assoc_search_bar_position = "top"; amzn_assoc_title = "Shop Related Products";


সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৬১০ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৫৭৫ জন। সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.