লকডাউনে মানবিক মুখ বীরভূম পুলিশের - The News Lion

লকডাউনে মানবিক মুখ বীরভূম পুলিশের






মঙ্গলবার নতুন করে শুরু হওয়া লকডাউনে সকাল থেকেই কড়া ছিলেন বীরভূম পুলিশ ও প্রশাসন। লকডাউন অমান্যকারী প্রায় ৫০  জনকে আটক করে বোলপুর পুলিশ প্রশাসন। এরকম কড়া মনোভাব দেখালেও একটি মানবিক দৃষ্টান্তও আজ তুলে ধরেন বোলপুরের এক পুলিশ আধিকারিক।







লকডাউনে জনশূন্য বোলপুরের রাস্তায় এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত  ট্রাফিক পুলিশ অফিসার, দীপঙ্কর ব্যানার্জি। এদিন দুপুরে পেটের ব্যথায় কাবু এক বৃদ্ধকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তিনি শান্তিনিকেতন ও বোলপুরের বয়স্ক মানুষদের পরিষেবা প্রদানকারী পুলিশি সহায়তা কেন্দ্র রাঙ্গামাটি হেল্পলাইনে যোগাযোগ করেন।








রাঙ্গামাটি হেল্প লাইন তৎপরতার সাথে বিষয়টি দেখে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ওই সত্তরোর্ধ্ব বৃদ্ধকে। প্রাথমিক চিকিৎসার পর ভর্তিও করা হয় ওই তাঁকে। লকডাউনের দিনে জনমানবহীন রাস্তায় এভাবেই নিজের কর্তব্য ও মানবিক দিক তুলে ধরে আবার একবার সকলের নজর কাড়লেন বীরভূম পুলিশ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.