মুড়িগঙ্গা নদীতে চালু হল ভেসেল পরিষেবা - The News Lion

মুড়িগঙ্গা নদীতে চালু হল ভেসেল পরিষেবা






বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল শুরু হল। উদ্বোধন করেন বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।এদিন সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি মেনেই ৪০ জন যাত্রী নিয়ে কচুবেড়িয়া ১ নম্বর জেটি থেকে কাকদ্বীপ লট নম্বর ৮ জেটি ঘাটে যায় ভেসেলটি।






গত ২৩ মার্চ থেকে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল বন্ধ হয়ে যায়।ফলে করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে দীর্ঘ ৮৪ দিন বন্ধ ছিল এই ভেসেল পরিষেবা। আপাতত ১৩২ জন যাত্রী নিয়ে ভেসেল চলাচল করবে। ভেসেল পরিষেবা চালু হতে খুশি যাত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.