করোনা রুখতে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে কড়া লকডাউনের ঘোষনা - The News Lion

করোনা রুখতে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে কড়া লকডাউনের ঘোষনা



রাজ্যে ব্যাপকহারে করোনা সংক্রমণ বেড়ে চলায় ফের লকডাউনের পথে বেছে নেওয়া হল। উত্তর ২৪ পরগনা ও বিধাননগর এলাকায় আগামী ১৪ দিন লকডাউন ঘোষণা করা হল। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।





জানা গিয়েছে, করোনা রুখতে আগের মতোই বন্ধ থাকবে সব কিছু। বন্ধ করে দেওয়া হচ্ছে বিমানবন্দরও। লকডাউন উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে চলায় আগামী ২৪ ঘণ্টা বিধাননগর সহ উত্তর ২৪ পরগনায় আগামী ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হল। জেলা শাসকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বনগাঁ, বারাসতও এই লকডাউনের আওতায় থাকবে। একেবারে কড়া লকডাউন হবে বলে জানানো হয়েছে।






লকডাউনে বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিমান বন্দরও। কোনও বিমান এই ১৪ দিন ওঠানামা করবে না বলে জানানো হয়েছে। বন্ধ থাকবে সবরকম গণপরিবহণ। এমনকী দোকান বাজারও বন্ধ রাখা হবে। জেলার সব ধর্মীয় স্থান বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে অফিসও। ২০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যেই বিভিন্ন অফিসে স্যানিটাইজেশন শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও কড়া হচ্ছে নিয়ম।





করোনা রুখতে শহর কলকাতাতেও নিয়ম কড়া করা হবে বলে সূত্রের খবর। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ হঠাৎ করে কলকাতা ও সংলগ্ন এলাকায় বেড়ে চলায় লকডাউনই একমাত্র পথ বলে মনে করা হচ্ছে। তবে কলকাতার ক্ষেত্রে এখনই সিদ্ধান্ত নেয়নি। ইউনিট করে লকডাউন ইতিমধ্যেই মালদহে লকডাউন ঘোষণা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.