বাংলাদেশে করোনা রোগী দুই লাখ ছাড়াল, মৃত ২৫৮১ - The News Lion

বাংলাদেশে করোনা রোগী দুই লাখ ছাড়াল, মৃত ২৫৮১





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গিয়েছে। এ ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজার ৭০৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা হলো দুই লাখ দুই হাজার ৬৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে দুই হাজার ৫৮১ তে দাড়ালো মোট মৃতের সংখ্যা।








আজ শনিবার দুপুরে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১০ হাজার ৯৮ জনে।এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি নমুনা পরীক্ষা করা হলো।






এর আগে শুক্রবার (১৭ জুলাই) একদিনে ৩ হাজার ৩৪ জন নতুন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন মৃত্যু হয় আরো ৫১ জনের।বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।





ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।






এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, শনিবার প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে ১ কোটি ৪২ লাখ ৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৬শ'র বেশি। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৮৪ লাখ ৭৯ হাজার ৬শ'র মতো রোগী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.