প্যাংগং-এ এবার চিনা সেনার টক্কর নিতে জলে নামলো ভারতীয় স্পিড বোড - The News Lion

প্যাংগং-এ এবার চিনা সেনার টক্কর নিতে জলে নামলো ভারতীয় স্পিড বোড







লাদাখের প্যাংগং লেকের স্ট্যাটাস কুয়ো বদলানোর চেষ্টায় মরিয়া চিন। এবার জলেও নামিয়ে দিয়েছে ভেসেল। প্যাংগং লেকে নজরদারি চালাতে এই ভেসেল ব্যবহার করছে পিএলএ। এর জবাবে ভারত প্যাংগং লেকে মোতায়েন করল অত্যাধুনি স্পিড বোট।






চিনের দাবি এখন মূলত লাদাখের প্যংগং সো নিয়ে। লাদাখের প্যাংগং সো-র এই এলাকাটি চিন ইতিমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬ টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।






এবার জমি ছাড়িয়ে জলে নেমেছে চিনা সেনা।  চিন টাইপ ৯২৮বি মডেলের ভেসেল জলে নামিয়েছে বলে খবর মিলেছে। চিনের এই চালকে মাত দিতে ভারতীয় সেনাও তৎপর। দখলদারি রুখতে ও চিনা সেনাকে ধাওয়া করতে ভারত মোতায়েন করেছে অত্যাধুনিক স্পিডবোট। যার সাহায্যে চিনা সেনাকে ভারত দূরে রাখতে পারবে।







প্যাংগংয়ের বিতর্কিত এলাকাকে নিজেদের অধিগ্রহণে বলে দাবি করে চিহ্নিত করেছে চিন।  ১৫ জুন, ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার এবং আহত হন ৭০ জনেরও বেশি সেনা। তারপর থেকেই দু'দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা যেন আরও বাড়ছে।
টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই।





এদিকে পারস্পরিক শর্ত মেনে সীমান্তের উত্তেজনা প্রশমিত করার জন্য মঙ্গলবার চুশুলে চিন ও ভারতের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক হলেও চিনের এই ভিত্তিহীন দাবির জেরে তা ফলপ্রসু হয়নি। এরই মধ্যে অবশ্য চিন ভারতীয় ভূখণ্ডে ৪২৩ মিটার ঢুকে গিয়েছে। এমই চাঞ্চল্যকর তথ্য উঠে এল সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.