এবার এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দেবেন পরীমনি - The News Lion

এবার এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দেবেন পরীমনি




সেতু বাংলা ;    গত চার বছর ধরে কোরবানি ঈদ উপলক্ষ্যে  এফডিসিতে কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা পরী মণি।  এ বছরও বাদ যাচ্ছে না। এবার পাঁচটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


পরী মণি  বলেন, ‘সবাই চায় নিজের পরিবার নিয়ে সুন্দর করে ঈদের দিনটি কাটাতে। আমি কি আমার পরিবার নিয়ে ঈদ করব না? আমার পরিবারের লোকগুলো কি ঈদের দিন গরুর মাংস খাবে না? অবশ্যই খাবে। নিজের পরিবারের জন্যই এ বছর পাঁচটি গরু কোরবানি দেওয়ার চিন্তা করেছি।’পরিবারের কনিষ্ঠ সদস্য হলেও দায়িত্ব এড়াতে চান না পরী মণি।


বলেন, ‘ছোট সন্তান যদি সচ্ছল হয় বা সামর্থ্যবান হয়, তবে তারও নিজের পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে। আমি কনিষ্ঠ সদস্য হিসেবে নিজের দায়িত্ব এড়াতে চাই না।’


পরী বলেন, ‘পরিবারের মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে। আমি কোনো রাজনীতির সঙ্গে নেই। সন্তান হিসেবে শুধু দায়িত্বটা পালন করতে চাই। সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন নিজের দায়িত্ব পালন করতে পারি।’
গত বছর এফডিসিতে চারটি গরু কোরবানি দেন পরী। পরে কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.