৯টি চোরাই বাইক উদ্ধার
বাইক চুরির তদন্তে নেমে পুলিস ৯টি চোরাই বাইক উদ্ধার করল। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার সকালে শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে পুলিস শেখ সুরজ ওরফে আকাশ ও সাহেব পানকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজতে নেয় পুলিস।
হেফাজতে নিয়ে শুক্রবার রাতে পুলিস কপিবাগান এলাকায় সুরজের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৩টি বাইক উদ্ধার হয়। বাইকের মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্র সুরজ দেখাতে পারেনি। কোথা থেকে বাইকগুলি পেল তারও সদুত্তর দিতে পারেনি সে। বাইকগুলি চুরির বলেই পুলিসের অনুমান।
এরপর পুলিস রায়নগরে সাহেবের বাড়িতে হানা দেয়। সেখান থেকেও ৩টি চোরাই বাইক উদ্ধার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে চোরাই বাইক কেনাবেচায় বর্ধমান শহরের বাবুরবাগের লিচুতলার বাসিন্দা শেখ বাবুলের নাম জানতে পারে পুলিস। ধৃতদের নিয়ে লিচুতলায় বাবুলের গ্যারাজে হানা দেয় পুলিস।
সেখান থেকে একটি চোরাই বাইক উদ্ধার হয়। তার বাড়ি থেকেও আরও ২টি বাইক মেলে। বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বাইকগুলি চুরি করা হয়েছে বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।
বাবুলকে পুলিস গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment