বাংলাদেশে করোনায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু ৩৪
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে রোগে শনাক্ত হয়েছে তিন হাজার ৫০৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হলো এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছে এক হাজার ১৮৫ জন। আজ শনিবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৯টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ১২ হাজার ৯৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি তিন হাজার ৫০৪ জন। এ পর্যন্ত শনাক্ত এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। অধ্যাপক ডা. নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৮ হন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৫৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো এক হাজার ৬৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী দুই জন। বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ২১ থেকে ৩০ বছর এক জন, ৩১ থেকে ৪০ বছর এক জন, ৪১ থেকে ৫০ বছর ছয় জন, ৫১ থেকে ৬০ বছর ছয় জন, ৬১ থেকে ৭০ বছর ১৩ জন এবং ৭১ থেকে ৮০ বছর সাত জন মারা গেছে। বাংলাদেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে
Post a Comment