গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ১৯,৪৫৯ জন, মৃত ৩৮০ - The News Lion

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ১৯,৪৫৯ জন, মৃত ৩৮০






গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। মৃত্যু ঘটেছে ৩৮০ জনের। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। যারমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ১০ হাজারের বেশি।



 ইতিমধ্যে ভারতে করোনা থেকে সুস্থ হয়েহেন ৩ লক্ষ ২১ হাজার মানুষ। ভারতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।  গোটা ভারতে ২৪ ঘণ্টায় করোনার  রেকর্ড সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশটির  মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা  ৩০ হাজার  অতিক্রম করল। সেখানে করোনায়  মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।





 গোটা দেশে কন্টেইনমেট্র জোনও বেড়েছে। ভারতের রাজধানী  দিল্লি সহ একাধিক জায়গায় গণকরোনা পরীক্ষা শুরু হয়েছে। কয়েকদিন আগেই দেশের ৮ সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্যের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তাতে রয়েছে পশ্চিমবঙ্গও। অন্যদিকে, করোনা মোকাবিলায় অসমের পথে হেঁটে মণিপুর সরকারও ১৫ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে মণিপুরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। 




বিশেষজ্ঞরা হায়দরাবাদেও লকডাউন ঘোষণা করার কথা বলেছেন।  আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেবে তেলঙ্গানা সরকার। এদিকে করোনা আক্রান্ত হয়ে ভারতের মধ্যে  গুজরাতে মৃত্যুর হার সর্বাধিক বলে জানা গিয়েছে। ভারতে করোনা সংক্রমণ একদিকে যেমন বাড়ছে অন্যদিকে তেমন সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.