মন্দারমনির সৈকতে ভেসে এলো মৃত তিমি - The News Lion

মন্দারমনির সৈকতে ভেসে এলো মৃত তিমি





বিশালাকার  এক মৃত তিমি ভেসে এল মন্দারমনির সমুদ্র তটে। প্রাথমিক ভাবে তিমিটিকে সেও হোয়াল প্রজাতির বলে মনে করছেন মৎস্যজীবিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি একে সমুদ্রের পাড়েই বালি খুঁড়ে কবর দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়।





এর আগে ২০১২ সালের ১০ ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি তিমি  উদ্ধার হয়েছিল। পরে সেটিকে দিঘা মোহনায় এনে তোলা হয় এবং পরে সংরক্ষণ করা হয়। সেটিও ছিল সেও হোয়াল প্রজাতির।





 প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই সেয় হোয়াল তিমি  খাবারের সন্ধানে বঙ্গোপসাগরে চলে আসে। কোনও জাহাজের ধাক্কায় মৃত্যু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.