ভারত জানে চোখে চোখ রাখলে জবাব দিতে, মন কি বাতে বললেন মোদি
লাদাখ সীমান্তে চিনা সেনার আগ্রাসনের যোগ্য জবাব দিয়েছে ভারত। এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, '৬ -৭ মাস আগে আমরা তো বুঝতেই পারিনি যে করোনা আসবে।' করোনা অন্য দেশের থেকে আসা একটি বিপদ।
এদিন 'মন কী বাত' অনুষ্ঠানের শুরু তেই মোদী দাবি করেন যে অনেকেই বলছেন ২০২০ সাল অত্যন্ত খারাপ সময়। সেই নিরাশারা অবস্থান থেকে সরে এসে দেশবাসীকে এগিয়ে যাওয়ার মন্ত্র এদিন দেন মোদী।
এদিন মোদী বলেন, ভারতে বিভিন্ন সময় হামলা ও আক্রমণ হয়েছে। তবে সেই চ্যালেঞ্জ সঙ্গে নিয়ে তা অতিক্রম করে
দেশের সাহিত্য সংস্কৃতি এগিয়েছে। তিনি বলেন,সংকটের সময়েও ভারত লড়েছে ।সাহিত্য সংস্কৃতি তৈরি হয়েছে। সংকটই ভারতের সাফল্যের সিঁড়ি। সংকটের সঙ্গে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
নাম না করে এদিন, চিনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন,'ভারতের দিকে চোখ তুলে যারা তাকিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারত বন্ধুত্ব রক্ষা করতে জানে ভারত আবার চোখে চোখ রাখলে জবাব দেওয়াও জানে।'
মোদী বলেন, গোটা বিশ্বে শান্তি স্থাপনে ভারত কতটা উদ্যোগী তা দেখেছে আন্তর্জাতিকমহল। আবার বিশ্ব এটাও জানে যে ভারতের সীমান্তে র দিকে তাকালে কী পরিস্থিতি হতে পারে। এদিন তিনি লাদাখে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পাশপাাশি তিনি বলেন, 'প্রতিবেশীদের আচরণ আমরা দেখেছি। তা প্রতিরোধও করেছি।'
মোদী বলেন সীমানা রক্ষায় শক্তিশালী হতে হবে ভারতকে। আর সেকারণে আত্মনির্ভরতাও বাড়াতে হবে। যাতে দেশ এগিয়ে যেতে পারে। দেশের নির্মিত জিনিসই ব্যবহারের বার্তা দিয়েছেন মোদী। মোদী এদিন প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়ানোর বার্তা দিয়েছেন।
তিনি বলেন, ভারত আত্মনির্ভরতার দিকে যাচ্ছে। এজন্য গোটা দেশের সমস্ত নাগরিককে একজোট হতে হবে। এদিন তিনি লাদাখে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রদান করেন।

Post a Comment