২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯ - The News Lion

২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গতকাল শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে। নতুন ৪৩ জন নিয়ে মোট মৃত্যু- ১,৭৩৮ জন।নতুন করে আরও ৩,৮০৯ জন শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত দাঁড়াল ১,৩৭,৭৮৭ জন।






আজ রবিবার বাংলাদেশের  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।





গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়ানো করোনা গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই করছে। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.