ভারতের করোনা যুদ্ধে পাশে এসে দাঁড়ালো চিনা সংস্থা - The News Lion

ভারতের করোনা যুদ্ধে পাশে এসে দাঁড়ালো চিনা সংস্থা




ভারত  চিন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে যখন যুদ্ধের আবহ, দেশজুড়ে যখন   চিনা পণ্য বর্জনের ডাক শুরু হয়ে গিয়েছে, সেখানে চিনের মোবাইল প্রস্তুতকারক হুয়াওয়ে  সংস্থা দেশের  পি এম কেয়ার্স ফান্ডে ৭ কোটি টাকা অনুদান দিয়েছে।




শুধুমাত্র আর্থিক অনুদান যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গিয়েছে তা নয়, বিভিন্ন রাজ্যের ত্রাণ তহবিলেও আর্থিক সাহায্য দিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের তরফে জানানো হয়েছে, ভারতে করোনা  মোকাবিলায় তারা তথ্য প্রযুক্তির দিক থেকেও সাহায্যের আশ্বাস নিয়ে এগিয়ে এসেছে।



ভারতের বিভিন্ন জায়গার প্রশাসনের সঙ্গে তারা জোট বেঁধে করোনা  মোকাবিলায় কাজ করবে বলে স্থির করেছে হুয়াওয়ে। সংস্থার ফাইভ ডি থার্মাল মনিটারিং, কন্টাজিওন মনিটারিং সহ একাধিক প্রযুক্তিগত পদ্ধতি ভারতের করোনা মোকাবিলায় সাহায্য করবে বলে দাবি সংস্থার।




এদিকে হুওয়াওয়ে যখন করোনা মোকাবিলায় ভারতে উল্লেখযোগ্য পদক্ষেপের দিকে এগোচ্ছে, তখনই পূর্ব লাদাখে চিন ভারত সংঘাত শুরু হয়। এমন পরিস্থিতিতে গোটা দেশ চিনের বিরুদ্ধে ক্ষুব্ধ। চিনের পণ্য বাতিলের ডাক দেওয়া হয়েছে ভারতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.