ভারতে টিকটকের বিকল্প এলো চিঙ্গারি ! - The News Lion

ভারতে টিকটকের বিকল্প এলো চিঙ্গারি !




ভারতীয়  দেশি অ্যাপ চিনা অ্যাপের জায়গা দখল করে নিচ্ছে। এমনই একটি অ্যাপ হল চিঙ্গারি। যার ব্যবহারকারী সংখ্যা ইতিমধ্যেই ২৫ লক্ষ পেরিয়ে গিয়েছেন। গুগল প্লেস্টোরে দেখা যাচ্ছে অ্যাপটি বাজার আসে ২০১৮-র নভেম্বরে।
যা তৈরি করেছেন ছত্তিশগড়, ওড়িশা, কর্নাটকের আইটি প্রফেশনাল আর ডেভেলপাররা। ২৮ জুন পর্যন্ত সারা দেশে এই অ্যাপের জনপ্রিয়তাও আস্তে আস্তে বেড়েছে। ওই সময় পর্যন্ত ২.৫ মিলিয়নের বেশি ডাউনলোডও হয়েছে।







চিঙ্গারির প্রধান একজন বাঙালি, নাম সুমিত ঘোষ। ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা তিনি। ২০১৮-র নভেম্বরে গুগল প্লেতে এই অ্যাপটিকে ছাড়া হয়েছিল। ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ মাত্র ১০ দিনেই ৫ লক্ষ ৫০ হাজার ডাউনলোডের মাইলস্টোন পেরিয়ে যায়।







চিঙ্গারি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনে। ইনস্টলের পর অ্যাপটিতে খুললে, সার্ভিস এবং প্রাইভেসি পলিসি দেখাবে। যা ব্যবহারকারীকে গ্রহণ করতে হবে। এরপর ব্যবহারকারীকে হিন্দি, বাংলা, তামিল, গুজরাতি, কন্নড়, মারাঠি, ওডিয়া, ইংরেজি, মালায়লম এবং পঞ্জাবি ভাষার থেকে একটি ভাষাকে বেছে নিতে হবে।






ভাষা নির্দিষ্ট করার পরেই মেন স্ক্রিনের তিনটি ট্যাব খুলে যাবে। সেগুলি হল, ভিডিও, নিউজ এবং গেম জোন। ভিডিও পার্টটা অনেকটাই টিকটকের মতো। গেম জোনটিও খুব ভাল।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.