আগামী ৫ জুলাই আকাশে দেখা যাবে বাক মুন - The News Lion

আগামী ৫ জুলাই আকাশে দেখা যাবে বাক মুন





আগামী ৫ জুলাই  সর্বশেষ গ্রহণটি সংগঠিত হতে চলেছে। এই গ্রহণ ঘিরে একাধিক তথ্য সামনে আসছে।  ৫ জুলাই চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ৮:৩৮ মিনিটে। ভারতীয় সময় সকালে এই গ্রহণের সময় থাকায় এদিনের গ্রহণ পরিলক্ষিত হবে না ভারত থেকে। সেদিন বেলা ১১:২১ মিনিট নাগাদ উপচ্ছায়া অন্তি পর্যায়ে যাবে। এরপর গ্রহণ চলবে দুপুর ২ :৪৩ মিনিট পর্যন্ত।




মূলত উত্তর ও পূর্ব ইওরোপ, আফ্রিকার বিস্তীর্ণ ভূভাগ , উত্তর আমেরিকার বহু অংশে দেখা যাবে এই গ্রহণ। ভারত মহাসাগরের কিছু জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। বাক মুন ও চন্দ্রগ্রহণ জুলাই মাসের চাঁদকে বাক মুন বলা হয়। উল্লেখ্য, এই 'বাক মুন'এর সময়ই সংগঠিত হচ্ছে চন্দ্রগ্রহণ।




'বাক' বলতে ইংরেজি ভাষায় বিশেষ ধরনের হরিণকে বোঝায়। সেই হরিণের নাম অনুসারে জুলাই মাসের পূর্ণিমার চাঁদ 'বাক মুন' নামে পরিচিত। অনেক সময় এই চাঁদকে 'থান্ডার মুন'ও বলা হয়। উল্লেখ্য, 'এই থান্ডার মুন' ঝড় বৃষ্টির রাতের সঙ্গে যুক্ত। ঝোড়ো হাওয়ার রাতে এই চাঁদের উদয় হয় বলে পাশ্চাত্যের উপজাতি সংস্কৃতিতে একে 'থান্ডার মুন' বলা হয়।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.