তরল মাদকসহ গ্রেপ্তার ১
উত্তর ২৪ পরগনা জেলায় হাবড়ার বাণীপুর মেলার মাঠের পাশ থেকে অভিজিৎ সাধু (বুড়ো) বয়স ৩২
বাড়ি জয়গাছি। শুক্রবার গভীর রাতে ৬
লিটার কোডেন মিস্কার সহ গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। এর আগেও
অভিযুক্তর বিরুদ্ধে হাবরা থানায় একাধিক অভিযোগ ছিলো।
পুলিশ সুত্রে জানা যায়, বছর সাতেক আগে হাবরার কামারথুবা এলাকার এক ব্যাবসায়িকে বড়িতে
ঢুকে গুলি করার চেষ্টা করে সে। এছাড়াও
ডাকাতি জায়গা জমি কিনে কেউ বড়ি করলে তাঁকে
হুমকি দিয়ে টাকা তোলা আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখানো সহ এই রকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিলো।
এর আগে দুই থেকে তিনবার জেল
খাটে সে। গাঁজা পাচারে অভিযুক্ত হয়ে বহুদিন জেলে থাকে সে। জেল থেকে বেরিয়ে এসে তরল মাদক পচার করার কাজে যুক্ত হয়ে ছিল সে।
গতকাল হাবড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
হাবরা বাণীপুর এর মাঠের কাছ থেকে গ্রেফতার করে।

Post a Comment