আমফান ক্ষতিপূরণে দুর্নীতির তদন্ত হবে, বললেন জ্যোতিপ্রিয়
আমফান ক্ষতিপূরণে দুর্নীতির
তদন্ত হবে। যাঁরা যোগ্য নন, তাঁরা টাকা
পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে। দলের কেউ এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতে একথা জানালেন
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।
সেখানে
আমফান দুর্নীতি নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, 'আমফানে ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন।
একজনও বাদ যাবেন না। যোগ্য নয়, এমন ব্যক্তিরা
সেই টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে। তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে সেই ফর্ম বিডিওদের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। আর যাঁরা এই দুর্নীতির সঙ্গে
জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ সেই
তালিকায় থাকলে তাঁকেও ছাড়া হবে না।'

Post a Comment