আজকের রাশিফল
মেষ রাশি:
আজ কোনও খারাপ খবর পেতে পারেন। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। আজ হঠাৎ করেই কিছু পেতে পারেন। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
বৃষ রাশি:
আজ কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।
মিথুন রাশি:
আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। আজ আপনি কারও কাছ থেকে দীক্ষা লাভও করতে পারেন। এইদিন কোনও কিছুর অপচয়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অনেক দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ আপনার কাছে বদ্ধ মনে হবে।
কর্কট রাশি:
জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।
সিংহ রাশি:
ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। কোনও কারণে কাজে ব্যঘাত ঘটতে পারে। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
কন্যা রাশি:
শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।
তুলা রাশি:
শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।
বৃশ্চিক রাশি:
আজ স্ত্রীয়ের কর্মকুশলতায় বড় কোনও সমস্যা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। নিজস্ব বুদ্ধি বলে এবং পরাক্রমে এদিন অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারেন। সন্তানের পদোন্নতি হবে।
ধনু রাশি:
ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে। হাত-মারফৎ বার্তা যাচাই করে নেওয়া উচিত।
মকর রাশি:
সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। আজ নিঃসন্তানদের সন্তান লাভের যোগ বলবান। প্রতিযোগীতামূলক কোন কাজে বিজয়ী হবার সম্ভাবনা।
কুম্ভ রাশি:
আজ দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক কোন বিষয়ে মায়ের পরামর্শে উপকৃত হতে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের যোগ প্রবল। যানবাহন লাভের সুযোগ আসতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আর্থিক উন্নতি হতে পারে। জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন।
মীন রাশি:
আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে। আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন। বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন। প্রবাসীদের মনবাঞ্ছা পূরণের সম্ভাবনা। ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন।
Post a Comment