আগামী অক্টোবরেই আত্মপ্রকাশ করবে করোনা ভ্যাকসিন, অক্সফোর্ড
গোটা বিশ্বজুড়ে কার্যত ধ্বংস যজ্ঞ চালাচ্ছে করোনা। কিন্তু কবে এই মারণ রোগ থেকে মুক্তি মিলবে তার কোনও সঙ্কেত এখনও পাওয়া যায়নি। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভ্যাকসিন তৈরির কাজ। বিজ্ঞানীদের আশা, খুব শীঘ্রই হয়তো মারণ করোনার ছবল থেকে রক্ষা করা যাবে বিশ্বের মানুষকে। বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি’র একটি গবেষণা অন্তত সেটাই বলছে। তাঁদের মতে, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলেই আগামী অক্টোবরেই আত্মপ্রকাশ করবে কোভিড-১৯-এর প্রতিষেধক ভ্যাকসিন।
ইতিমধ্যে অক্সফোর্ড তাঁদের সম্ভাব্য চ্যাডক্স১ এনকোভ-১৯ ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ভ্যাকসিন তৈরি করেছে। তবে করোনার ভ্যাকসিন ন্যাজাল স্প্রে বা ইনহেলার হিসেবে দেওয়া হলে আরও ভালো কাজ করবে বলে মনে করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা। আর সেই লক্ষ্যেই এখন কাজ করছেন তাঁদের গবেষকরা।
অক্সফোর্ডের একটি গবেষণা জানাচ্ছে, ইতিমধ্যে তাঁদের তৈরি ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে কয়েক দফাতে। আর তাতে ভালো ফল পাওয়া গিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিল জানিয়েছেন, খুব শীঘ্রই ছবি পরিষ্কার হবে। তাঁর আশা, আগামী অগস্ট কিংবা সেপ্টেম্বরেই হয়তো ভালো কিছু শোনা যাবে।
Post a Comment