ফি কমানোর দাবিতে মহেশতলার কারমেল স্কুলে বিক্ষোভ
আংশিক ফি মুকুবের দাবিতে বিক্ষোভ মহেশতলার কারমেল স্কুলে। অভিভাবকরা ফি কমানোর দাবিতে বজবজ রোড অবরোধ করেন। অভিভাবকদের দাবি মাসিক টিউশন ফি ছাড়া তারা আর কোন কিছুই দেবেন না, পাশাপাশি বাৎসরিক যে ফি নেওয়া হয় সেটিও ৫০% মুকুব করতে হবে।
এর আগেও অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখালে আজ স্কুল কর্তৃপক্ষের এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবার কথা থাকলেও। কিন্তু অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ফি মুকুবের ব্যাপারে কিছু জানায়নি।
প্রতিবাদে অভিভাবকরা কিছুক্ষণের জন্য বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment