উদয়নারায়নপুরে বোমা বিস্ফোরণে আহত ৮, মৃত ১ - The News Lion

উদয়নারায়নপুরে বোমা বিস্ফোরণে আহত ৮, মৃত ১




খুনের মামলার সাক্ষীদের হত্যার জন্য বোমা মজুত করে রাখার সময় বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১ দুষ্কৃতীর। ঘটনায় ৮ দুষ্কৃতী মারাত্মক জখম অবস্থায় উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।







২০১৩ সালে উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুরের তৃণমূলের বুথ সভাপতি শেখ হালিম কে গুলি করে খুন করে সেখ আলি আফসার নামে এক দুষ্কৃতী ও তার দলবল। সম্প্রতি আলি আফসার জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলার সাক্ষীদের মেরে ফেলার হুমকি দিতে শুরু করে।







সোমবার রাতে সাক্ষীদের বাড়িতে হামলা চালানোর জন্য ১৮ থেকে ২০ জন দুষ্কৃতী বিধিচন্দ্রপুর গ্রামের গুমগড় এলাকায় আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে লুকিয়ে থাকে।








পুলিশ বিষয়টি জানতে পেরে গোটা এলাকা ঘিরে ফেলে। এদিকে পুলিশ কে আসতে দেখে দুষ্কৃতীরা বোমা নিয়ে পালানোর সময় বিস্ফোরণ হলে ৯ দুষ্কৃতী মারাত্মক জখম হয় বাকিরা পালিয়ে যায়। পরে 1 দুষ্কৃতীর মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.