বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার এক ব্যক্তি! - The News Lion

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার এক ব্যক্তি!




ঢাকা প্রতিনিধি ;  অবিশ্বাস্য হলেও সত্যি। বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে দীর্ঘ ১৩ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার হলেন মধ্যবয়সী এক ব্যক্তি। সোমবার রাত ১০টার দিকে ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করছিলেন এবং লঞ্চটির একাংশ ওপরে উঠে আসছিল ঠিক তখনই ওই ব্যক্তি লঞ্চ থেকে বেরিয়ে আসেন।






আজ সোমবার (২৯ জুন) ঢাকার শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যায়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।







ওই ব্যক্তিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডুবুরিরা তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং শরীর মেসেজ করে তার শরীর গরম করার চেষ্টা করেন। এরপর ওই ব্যক্তি চোখ মেলে তাকান।উদ্ধারকৃত ব্যক্তির নাম সুমন ব্যাপারী। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর। তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।







কোস্টগার্ড ও নেভির কর্মকর্তারা জানান, তারা যখন উদ্ধার হওয়া ব্যক্তিটিকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তিনি চোখের ইশারায় কথার জবাব দেয়ার চেষ্টা করছিলেন। তবে দীর্ঘ সময় জলের  নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল। 






জলের  নিচে তলিয়ে গেলেও এ ব্যক্তি কীভাবে বেঁচে গেলেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি যেখানে আটকা পড়েছিলেন সেখানে হয়তো সেভাবে  জল  প্রবেশ করতে পারেনি। আজ যখন টিউবের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় লঞ্চটি তোলার চেষ্টা করা হচ্ছিল তখন লঞ্চটি সামান্য ভেসে ওঠার পর ওই ব্যক্তি নিজের প্রচেষ্টায় বেরিয়ে আসেন এবং উদ্ধার কর্মীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নৌকায় তুলে নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.