আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতীয় - The News Lion

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতীয়



দীর্ঘদিন ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগল শ্রীনাথ। তবে আম্পায়ারদের ক্ষেত্রে ভারত থেকে অভাব ছিল আন্তর্জাতিক আম্পায়ারদের। ভারতে সেভাবে বিশ্বমানের আম্পায়ার তৈরি হয়নি। তবে এবার চিত্রটা বদলাবে। এবার এক প্রতিভাবান তরুণ আম্পয়ার সেই অভাব পূরণ করার পথে আগুয়ান।








নীতীন মেনন মাত্র ৩৬ বছর বয়সেই আইসিসির  এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন। প্রসঙ্গত ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা এই আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৩টি টেস্ট, ২৪টা ওয়ানডে এবং ১৬টা টি-২০ ম্যাচ খেলিয়েছেন নীতীন।







আইসিসির তরফে নীতীনকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের নাইজেল লং। কারন সম্প্রতি তাঁর পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। প্রসঙ্গত এর আগে মাত্র দু’জন ভারতীয় এই সম্মান পেয়েছেন। একজন এস ভেঙ্কটরাঘবন, অপরজন এস রবি। তৃতীয় ব্যক্তি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম তুললেন নীতীন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.